Followers

Friday, November 3, 2023

"যারা ঘুমায় নি, তাদের জাগানো যাবে না!

 "যারা ঘুমায় নি, তাদের জাগানো যাবে না!

যাদের বিবেক মরে গেছে, তাদের কখনো বোঝানো যাবে না!"
**************************************
মুহুর্মূহু মিসাইল পড়ছে,
একটু আগে গুঁড়িয়ে গেলো কয়েকটি বাড়ি,
যেন কিছুই সেখানে ছিল না,
ছাদ, ছাদের কিনারায় রাখা ফুলের টব, বাচ্চাদের ঘুড়ি, ছড়ান খেলনা, ছড়ানো স্বপ্ন এক পলকে গুঁড়িয়ে গেলো,
সেখানে শুধু উড়ে যাওয়া ধুলো,
ধীরে ধীরে মাটির বুকে ফিরে আছে,
ফিরে আসছে না, হাসান, ইয়ামান, হামিদ, রাফারা,
তারা জানতেই পারলো না,
আমাদেরকে কি গভীর অন্ধকারে তারা ফেলে গেছে!
কি গভীর অন্ধকার আমাদের চারপাশে!
ঘুমানোর ভান করে সবাই ঘুমিয়ে আছে,
ন্যূনতম বিবেকটাও সবার মরে গেছে....




Those who did not sleep, they can not be woken up! Those whose conscience is dead, they can never understand! ************************************** Missiles are falling every moment. A few houses collapsed a while ago, as if nothing were there, The roof, the flower tub placed on the edge of the roof, the children's kites, the scattered toys, the scattered dreams crumbled in the blink of an eye, There is only flying dust, Slowly coming back down to earth, Not coming back, Hasan, Yaman, Hamid, Rafa, They didn't know They have left us in such a deep darkness! What deep darkness surrounds us! Everyone is asleep pretending to sleep, Everyone has lost even the least conscience...

Thursday, September 15, 2022

ফুলকে আমার তোমার মতো লাগে

 ফুলকে আমার তোমার মতো লাগে,

ফুল কি জানে হৃদয় কেন জাগে?

হৃদয় জাগে দীপ্ত হাসির ছোঁয়ায়,

ফুলগুলো সব তোমার মতো লাগে,

তোমার শোভা ফুলের গায়ে লাগে,

ফুলকে জানায় হৃদয় কেন জাগে,

হৃদয় জাগে তোমার ভালোবাসায়,

ফুলগুলো সব আমার ভালো লাগে


তোমার সুবাস ফুলের গায়ে লাগে,

ফুলকে বলি হৃদয় কেন জাগে,

হৃদয় জাগে তোমার ঘ্রানের ছোঁয়ায়, 

ফুলগুলো সব তোমার মতোই লাগে,

ফুলগুলো তাই আমার ভালো লাগে,

ফুলগুলো তাই আমার ভালো লাগে,

সুধা কি?

 সুধা কি?

সুধা তোমার বাণী, 

তোমার বাণীতে

ভুলে যাওয়া মন,

সব কিছু ভুলে গিয়ে

ভাবে, তোমার চেয়ে 

কে পারে, এমন সুধাময় বাণী দিতে!!!

Friday, October 29, 2021

বসন্তের তেমন রং নেই আর

 বসন্তের তেমন রং নেই আর, 

বসন্তের হারানো রং তোমার দুচোখে,

বসন্তের মনকাড়া রং ফেকাসে যেন,

বসন্তের সব রং তোমার চিবুকে,

বসন্তের বাতাসে নেই আগের সুবাস

বসন্তের ঘ্রান ছড়ানো তোমার আঁচলে,

বসন্তের আবেশ যত ভিড় করে থাকে

তোমার নরম কোমল পিঙ্গল চুলে, 

তোমার তুলতুলে গালে 

ভীড় করে বসন্তের সব হাঁসি,

তোমার অধরার হাঁসি 

ভালোলাগা আরো বেশি,

আবার কি বসন্ত পাবে 

এমন রাঙ্গানো দিন,

তোমার অবয়বে 

এমন সব বসন্তরা কত না মলিন!

Saturday, October 23, 2021

কবিতারা অভিমানী খুব

 কবিতারা অভিমানী খুব, 

ভালোবাসা চায়, 

মনোযোগ চায়, একনিষ্ট যোগ, 

অনেক কিছু বিয়োগের পরে

তাকে বোঝা যায় ঠিকঠাক,

অনেক জ্বালিয়েছে সে, 

তাকে আমি বুঝিয়েছি অনেক, 

মানুষের আর কবিতার জন্য সময় নেই, 

ভালোবাসা চলে গেছে,

কোনো মনোযোগ নেই, 

কোনো দ্বিধা নেই,

কবিতার জন্য প্রেম হারালে 

এমনি হয়, 

এমনি হওয়ার কথা ছিল,

মানুষেরা শূন্য হয়ে গেছে, 

মানুষেরা অন্তসারশুন্যে পৌঁছিয়েছে,

মানুষ মানুষেরা ভালোবাসে না আর, 

পূর্ণিমায় উল্লাস কবে করেছে আবার?

বসন্তে উড়ায় না রঙীন ফানুস, 

এমন ভিড়ে একাকী মানুষ,

তোমার ব্যথায় কেউ হয় না ব্যথাতুর,

তোমায় হৃদয় বেদনা বিধুর,

তোমায় সুধায় না কেউ, "কেমন আছো তারপর?"

তারপর মানুষ মানুষেরা 

দূরে সরে গেছে, 

অযাচিত খেলায় সময় খুইয়েছে,

ভুলে গেছে কবিতার কথা, 

ভুলে গেছে কবিতারা 

হৃদয়ের ক্ষত সারায়, 

প্রাণের ক্লান্তিতে শান্তির হাত বুলায়, 

কবিতার হাত ধরে তারা 

আবারো মানুষ হতে পারে, 

কবিতারা আবারো দিতে পারে

ভালোবাসা ভরপুর, 

অসম্ভব ভালোলাগা মিষ্টি দুপুর, 

পূর্ণিমার উল্লাস, 

বসন্তের বর্ণালী সময়, 

আহা, কবিতার মতো কে দেয় 

এমন ভালোবাসার অনুভূতি, 

আসো তাই, 

কবিতার প্রতি মনোযোগ দেই, 

কবিতারে ভালোবাসি, 

আবারো আমরা হয়ে উঠি মানুষ মানুষী 

Friday, October 22, 2021

তুমি একটু ছুঁয়ে দাও এখানে

 তুমি একটু ছুঁয়ে দাও এখানে

হৃদয়ের গহীনে, 

হৃদয়ের বনে ফাগুন আসুক,

হৃদয়ের কোনে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক হৃদয়ের গহীনে গহীনে,

তুমি একটু ফুঁয়ে দাও এখানে

এ ক্লান্ত প্রাণে, 

এ ক্লান্ত প্রাণে বসন্ত আসুক, 

এ ক্লান্ত প্রাণে ভালোবাসা জাগুক,

ভালোবাসা থাকুক প্রাণের গহীনে গহীনে 

তোমার চোখে মুখে বসন্তের রঙ সব লেগে আছে

 তোমার চোখে মুখে 

বসন্তের রঙ সব লেগে আছে, 

তোমার গালে লেগে আছে 

বসন্তের সব হাঁসি, 

তোমার গ্রীবায় ঠায় পায় 

ভালোবাসা নীল,

অনাবিল ভালোবাসা ভালোবাসি, 

তোমার কপোলে জুড়ে,

চুল আর ফুল খেলা করে, 

খেলা করে হৃদয়ে হৃদয়ের বাঁশি, 

হৃদয়ের সুরে হৃদয় জুরে, 

অনাবিল ভালোবাসা ভালোবাসি.. 

Friday, July 9, 2021

কুট্টুস বুড়ি

                     সুরী(হাফসা) ভালোবাসি তোকে

****************************

এই ঘরে এক কাঠবিড়ালি থাকে,

তাকে সবাই কুট্টুস বুড়ি ডাকে, 

তুমি যখন থাকবে আশেপাশে 

চুপটি করে থাকবে চেয়ে কাছে

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

কুট্টুস বুড়ি বড্ড ভালোবাসে

আম পেয়ারা আপেল যত আছে, 

একটু খেয়ে ছড়ায় আশেপাশে,

চোখ ফিলারেই, খিলখিলিয়ে হাসে,

যখনি বলি, "খাওনা কেন, এক কামড়ের পরে",

বুড়ি বলে "এত্ত খাবার খাবো কেমন করে! 

কত্ত রকম খাবার আছে ঘরে, 

স্বাদ নিতে চাই সবগুলোরই, একটি একটি করে",

কাঠবিড়ালি ছড়ায় খাবার, এই ঘরে, সেই ঘরে, 

"কুট্টুস বুড়ি" - ভালবাসে তবুও সবাই তারে 

Thursday, July 8, 2021

অনুজ - ২


    সুরী(হাফসা), তোর জন্য

*************************************

 অনুজ, 

পৃথিবীর সবচেয়ে সুন্দর 

হাঁসি তুই পেয়েছিস; তোর চোঁখের

এই হাঁসাহাঁসি, 

অতলান্ত নীলের ভাসাভাসি,

এতো মুগ্ধময়, তোকে চেনা যায় না, 

এতো প্রাঞ্জল, এতো উজ্জ্বল

হাঁসি হেঁসে, কথা বলিস

চেয়ে থাকিস

না ভালো বেসে পারা যায় না, 

তুই বড় হবি, 

তোর সবচেয়ে সুন্দর ছবি,

আমি এই কবিতায় রেখে দিলাম, 

তোর অনবদ্য হাঁসি,

তোর মুগ্ধময় এই হাঁসি,

আমি এই কবিতায় এঁকে রাখলাম

Thursday, June 10, 2021

I wish I die in the sujood

 I wish I die in the sujood 

        When it is time to go away, 

I want to lay my head down to my God

        When I've nothing left to say, 

So, If you find me there

        Not raising my head anymore, 

Not only Praise Him 

            but also thank Him so much more,  

If you see me die otherwise, 

        when it is time to go away,

Pray to the Lord for my forgiveness, o dear!

        When I've nothing left to say...



*sujood = Prostation

Let me kiss you one more time

Let me kiss you one more time 


[ Juwairiyah, my angel, this for you!

                                                    Daddy]

********************************

Let me kiss you one more time 

My baby,

           Let me kiss your forehead,

Let me kiss you one more time 

My angle,

            Let kiss whatever time I get,

You are so real, 

You are my jewel,

                you are the god-gifted to me, 

You are so precious,

You are so gracious,

                You are so pleasant to see,

 So let me kiss you one more time 

My baby, 

            Let me kiss your eyes,

Let me kiss your temple, 

O my angle!

            Let me kiss 'til my soul dies ......

সমুদ্রের এই ঘ্রান

 সমুদ্রের এই ঘ্রান,

বাতাসের কোলে ভেসে আসে, 

চোঁখে মুখে হাত বুলায়, 

চুলে বিলি কাঁটে, 

দেহের ফাঁকে ফাঁকে স্পর্শ করে যায়,

স্পর্শ করে হৃদয়, 

হৃদয় বায়বীয় হয়, 

বাতাসের  কোলে ভেসে ভেসে, 

দূর সমুদ্রে চলে যায়... 


Saturday, June 27, 2020

তোমার জন্য বারবার

তোমার জন্য বারবার,
জন্ম হয় কবিতার,
তাই তুমি আছ,
ছিলে,
তাই তুমি থাকবে......

Saturday, June 13, 2020

জীবন ও মৃত্যু

একমাত্র মৃত্যু ছাড়া 
মৃত্যুর মতো কিছু নাই,
জীবন যেমন অপ্রত্যাশিত 
তাই জীবন সুন্দর, 
(জীবনের খুব কাজ থেকে দেখে)
মৃত্যুও জীবনের মতো বিস্ময়ের
তাই মৃত্যুও জীবনের মতো সুন্দর হয়ে থাকে,
মৃত্যু কাছে আনে অন্য সময়ের,
মৃত্যু কাছে আনে অন্য ভুবনের,
মৃত্য কাছে আনে অন্য বিস্ময়ের,
মৃত্যুর মতো কি সুন্দর আছে বল!
জীবনের মতো মৃত্যুর হাত ধরে চলো,
এক হাতে জীবন, আরেক হাতে মৃতকে ধরো
এক হাতে এ পৃথিবীর বিস্ময় 
আরেক হাতে ধরে মৃত্যুর কথা বোলো 
  


সুন্দর জীবনকে পেতে চাই বার বার

এ কবিতা লিখতে 
এক মৃত্যু সময় অপেক্ষা করতে হয়েছে,
কিছু সত্য, এক মৃত্যু, মৃত্যুর এক কবিতা ...

*******************
মৃত্যু এসে ছুঁয়ে গেছে তাকে, ওকে, 
    তারপর আরো অজস্র প্রাণ,  
নিমিষেই উবে গেছে অনেকে,
    বাসনাগুলো আজ অর্থহীন,
হারিয়ে যাওয়া সপ্নগুলোকে
নাম ধরে ডাকার আছে কে?
    স্পর্শেরা আজ অনুভূতিহীন। 

তুবও এই মৃত্যু কিছু আনে,
    কিছু কিছু অর্থের মানে
        জীবনে তোমার আমার, 
জীবনের অন্তিমক্ষণে,
    মৃত্যুর এই সন্ধিক্ষণে,
        সুন্দর জীবনকে পেতে চাই বার বার |




Thursday, April 16, 2020

কথাতো বলছিছ্ ভালো


কথাতো বলছিছ্ ভালো,
কেমনে করবো এইগুলা "ফলো"!
তাজাঁ তাজাঁ না খায়লেতো হয়না,
"ধূর, কিছু আছে নাকি তরকারি ছাড়া ভূনা!"
ভাবটা এমনি হালের সবার,
করেন্টাইন নাতো ইলাহি কারবার,
ডালগুলি, ফালগুনি আরো আছে কিনা,
এড করেনিছ, যদি থাকে আরো কিছু জানা,
এত সব করলি যে মানা,
ক্পিটে হবি, গাল খাবি
          তবুও ভূনা খানা ছাড়বে না...

Sunday, March 8, 2020

Do you ever think about the Angel, a creation of Allah? Think about Gibrael! Gibrael has six hundred wings! Six hundred wings! If he expands his wings, it covers the horizon! How huge he is! God gracious!
Other day, I was talking to one of my friends right after Salat! Topic: Angels! Allah has been creating these angles beginning of time and each of them, roams around bitul ma'mur (a place in haven) once in their life never to come back at the same place, they do their works as Allah assigns. Among them, Some Angels are at a position of Rukku' (bowdown), some at Sijdha (prostration) till the day of judgment, but still, they will regret that they could not worship Allah enough!
Gibrael, one of Allah's majestic creations! The only angel was given the honor to bring the verses of the creator to the Prophets. Whenever he used to come to earth, either he brings peace and guidance or terror and punishments from Allah. Only other certain time, he comes back to earth is on the night of decree (Laitul Kadr'). Allah made him the leader of the Angels and sends peace to the world.
While we are talking, many tit-bits came into the discussion. We talked about COVID-19. A new disease, the recent terror in the world. Many people are infected and died from it. How simple flu can be deadly for thousands of people. As a muslim, i believe, sometimes diseases can be come as trials, come to give some lessons in one way or another. Give us the opportunity to contemplate what is life and what is death, the beauty lies in between. Then, we talked about, now, everyone wants this disease to go way, there will be a time when
 Allah sends a disease which will cause the yagog and magog to die, a simple disease will wipe out the nation of yagog and magog. The corpse of the yagog and magog will cover the earth, then the prophet Isha and the muslims will asks Allah to remove these corpse. Then Allah will send many birds to take these bodies and throw somewhere, men dont know. 

Wednesday, January 1, 2020

All The Blessing Is There

All the blessing is there,
I do or do not care,
If I do,
I will see through
Everything, I will see Him everywhere,
He will appear,
Such a way as I think,
And as I  want to see your Lord,
He is your almighty God.

Even though His Knowledge is everywhere
And that thing you dont want to care,
Still, he is the King of all,
His sovereignty doesn’t fall,
So much mercy He has,
That His blessings
Engulfs everything everywhere,
All the blessing is there
Whether I do or do not care….




Saturday, May 4, 2019

Ramadan Kareem

Here comes the end of Shaban,
I can smell the fragrance of Ramadan,
It is so joyful!
Even though I am so sinful
But I am so hopeful,
When I will fast in Ramadan,
My sins will be wiped out and I'll be forgiven,
As the Almighty loves the acts of fasting,
Loves who fasts, and on him, He pours all the blessings.









Almighty pours the blessings whomever He wishes

Almighty pours the blessings
whomever He wishes,
I have to make sure,
I deserve to receive them
By seeking forgiveness from Him,
As only my sins
Keep away from His blessings!