Followers

Sunday, January 20, 2019

এতগুলো মেঘেদের দল

.....এতগুলো মেঘেদের দল
টেনে নিয়ে গেলো কেউ উত্তরে,
তাই ছেড়া ছেড়া মেঘগুলো
ছুটে চলে তাদের পিছু পিছু বহুদূরে,
সারা রাত মেঘে ঢেকে থাকা
পূর্ণিমার চাঁদ তাই,
এইবার যেন ভাসিয়ে দেয়
শান্ত স্নিগ্ধ রাতের আঁধার,
যদিও রাতের বেশিক্ষন নেই আর,
বেশিক্ষন নেই রাতের আঁধার,
ধীরে ধীরে ঐ চাঁদ ডুবে যায়
দিগন্তে কি চাঁদকে বড় দেখায়?
বাদুড়ের দল তারি খোঁজে ছুটে যায়,
তাদের সেইসব ভৌতিক ছায়া,
এইসব অজাগতিক মায়া,
শুধু মনে হয়
জাগতিক নয়, জাগতিক নয়....


1.20.2019
Mooresville, NC





     

Thursday, January 10, 2019

এই অপরূপ চাহনি

আরেকটুকু বেশি হলে মনে হতো
ঠিক হয়নি
       এই চাহনি,
সে বলছে,
       আমি চেয়ে থেকে শুনি,
আমি নিশ্চিত বলতে পারি,
       কপোলের অংশটুকু তারই
ঠিক ঠিক আছে,
      মিলে গেছে
সুন্দর করে গ্রীবায়,
      কি অবলীলায়
তার অধরায়
      সব এসে থেমে গেছে,
আমি ঠিক ঠিক বলতে পারি,
      তাকেই এ হৃদয় ভালোবেসেছে,
তার নয়নের গভীরতা,
      তার রূপের তীব্রতা,
আশ্চর্য সেই ঝলসানি,
     আমি ঠিক ঠিক বলতে পারি
    এই অপরূপ চাহনি,
    এর আগে, আমি আর কখনো দেখিনি .....


১.১০.২০১৯
Mooresville, NC


আমাকে শেষ রাতে ঘুমাতে দেয়নি নক্ষত্র আর কবিতার দল

আমাকে
শেষ রাতে
ঘুমাতে দেয়নি
নক্ষত্র আর কবিতার দল,
আমি বিস্ময়ে
তাদের ছুটে চলা দেখেছি,
তাদের ক্লান্তি নেই,
তাদের ঘুম নেই,
শুধু ছুটে চলা আছে,
আমি শেষ রাতে,
সেইসব দলেদের সাথে
ছুটে বেড়িয়েছি
ছায়া পথে পথে,
শব্দের অলিতে গলিতে,
নক্ষত্র আর কবিতার মাঝে ,
কিছু অদ্ভত মিল পাই খুঁজে,
খুঁজে পাই
ঠিক অন্যরকম বিস্ময়,
অন্য সব ভুবনের কোলাহল,
সেইসব নক্ষত্র আর কবিতার দল
আরো একবার অন্তমিলে যায়,
এইসব অদ্ভত রাতে
নক্ষত্র আর কবিতারা
ঠিক ঠিক আমাকেই খুঁজে পায়,
খুঁজে পায় এই কবি,
কবিতায় অসংখ্য নক্ষত্রের ছবি ,
অসংখ্য কবিতার জন্ম হয়  সেই রাতে,
সেই রাত কাটে শুধু নক্ষত্র আর কবিতাতে...

১.১০.২০১৯
Mooresville, NC

Wednesday, January 9, 2019

I Feel Like to Write Many More Tonight


I Feel Like to Write Many More Tonight


I feel like to write many more tonight, 
Looking at these stars so bright,
I know we call them star,
But they seem so close, not so far,
I can wave at 'em, call them close,
I know they've come, far across,
I can smell 'em, nothing like here,
I can assure, so sure, we call 'em star,
I want to say what happened tonight,
I held my pen and this what I did write

Mooresville, NC
1.9.2019

এইসব তারাদের দল

এইসব তারাদের দল


......... এই কবিতা আরো একবার তোমাকে তারার ভুবনের কাছে নিয়ে যাবে...

....................................................................................................................................

.... এ এক দারুন তারার সমারোহে,
আজ আকাশের বুক ভেদ করে
নেমে এসেছে আরো অজস্র তারাদের দল,
নেমে এসেছে, খুব কাছে,
পৃথিবীর কাছাকাছি,
তারাদের দল রাশিরাশি,
আমি ব্যস্ত জীবনের এক টুকরো
সময় নিয়ে আকাশের দিকে তাকাতেই
বিস্ময়ে আমার হৃদয় বলে উঠলো যেন,
আমি এতো ক্লান্ত কেন?
কোথায় থেকেছি আহারে,
এ তারার অসংখ্য ভুবন ছেড়ে,
এইসব তারাদের দল,
সব গ্লানি মুছে দেয়,
মুছে দেয় জল,
আরো রাত্র্রী  গাঢ়  হলে,
কাছিকাছি আছে আরো,
আরো করে ঝলমলে,
আর আমি শুধু মুগ্ধ হয়ে
এইসব তারাদের অবয়ব দেখি,
আর ভাবনার মাঝে
অজস্ৰ শব্দের, অজস্ৰ কবিতা লেখি..

Mooresville, NC
1.9.2019



Tuesday, August 28, 2018

The Color of True Love

আসল পুরুষত্ব বলে নয়,
আসল পুরুষত্ব হলো নিজেকে ব্যক্ত করার মধ্যে,
সে কারনেই কবিরা আসল পুরুষ, বাকিরা কাপুরুষ!!!

True Manhood is not being sexy or not being macho,
True Manhood is to express yourself to your beloved one.
That’s why Poets are only true men, others are only sheep or lamb. (to other men: Just kidding folks :p)



*********************************************************

I was far, so many miles across,
Searching for a beautiful red rose,
Can be pink or red,
Can be small, or big will be great,
So I begged the man
Who had a large garden
To give me a rose pink or red,
“How can I pay for that?”
I asked and he replied by nodding his head,
“Roses are not for sale, I don’t sell to anyone;
Only, only to someone,
Who loves, truly loves his beloved one.”
I replied, “Indeed, indeed
I love her, I love her great”,
“How are so assured, it can be false,
When you say you love her more than anything else?”
“How can I show my love for her,
How can I prove my love to you, Sir!
She lives far, far from here,
It takes a long time to get there,
But I need today, now or never.”
I felt so sad, sadden with remorse,
Worried for my love, of course,
“It would be tricky to get a rose pink or red,
I don’t take any price for that.
Show me, show me, o young sadden boy,
How you love her, love her more than any other guy”
I requested a thorn, “Only a thorn, not a flower, are sure, are sure?”
“Yes Sir, I want to show you how much I love her”
The gardener plucked the thorn and gave to me,
He was surprised what was he about to see,
I took the thorn and wrote her name with that
On my arm, “that’s it, boy, that’s it,
Do things no more, you truly love her, love her much,
Take some flowers, take a bunch,
I saw the color of true love, love, and care,
I am assured, I am glad your love is much for her”,
I was joyful, tearful but glad,
Finally, I found the rose of red,
I rushed to her, hugged and kissed,
Gave her flower, tell her this,
“I was far, so many miles across,
To get for you, the nicest rose,
To show my love and tell you how beautiful you are,
When I set the rose to look and compare,
More beautiful than you nothing can be,
Will you stay my LOVE, forever with me….’

Mooresville, NC
August 27, 2018

When I Will Die

When I will die, please don’t cry,
Dear, please don’t cry,
Kiss me on the forehead and see off me.
Know that today,  I will be free,
I will meet the Lord, the Lord of you and me,
Don’t cry Dear, Don’t cry, Kiss me on the forehead and see off me.
Bathe me in warm water, not so chill, not so chill,
My body may not feel it, my soul may feel?
Wrap me in the cloth I brought from the Trip
Pray for me so the Lord may forgive,
The long-awaited moment arrived,  when I'm going to be free,
Kiss me on the forehead and see off me…

Mooresville, NC
8 28, 2018